আহলে বাইত (আ.) বার্তা সংস্থার (ABNA) রিপোর্ট : পাকিস্তানের করাচী শহরের ‘মালেইর’ অঞ্চলে গতকাল (রবিবার, ৮ই এপ্রিল) সন্ত্রাসী হামলার শিকার হয়ে আহত হয়েছে এক শিয়া যুবক। আহত ঐ যুবককে স্থানীয় জিনাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ঐ যুবকের নাম ‘কালবে আব্বাস’, তিনি ‘মারকাযে আবিদিয়্যাহ’র কাছাকাছি একটি স্থানে সন্ত্রাসীদের হামলার শিকার হন।
ইসলামাবাদে অনশন অব্যাহত
পাকিস্তানের ইসলামবাদ শহরে প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে অনশন অব্যাহত রেখেছে এদেশের শিয়ারা।
গতরাত হতে অপরিচিত নাম্বার হতে শিয়াদের মোবাইলে এসএমএস প্রেরণ করা হচ্ছে যে, অনশন শেষ হয়ে গেছে। শিয়া হত্যার প্রতিবাদে আয়োজিত এ অনশনে অংশগ্রহণকারীদের মনোবলকে দূর্বল এবং এ অনশন শেষ করার উদ্দেশ্যে এ এসএমএস পাঠানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
শিয়াদের প্রতিবাদের মুখে সিপাহে সাহাবা’র ২০ জন সদস্যের বিরুদ্ধে প্রফাইল তৈরী করা হয়েছে, কিন্তু শিয়ার শুধুমাত্র প্রফাইল তৈরীকেই যথেষ্ট মনে করছেন না, কেননা তারা জানেন যে, এ সকল প্রফাইল কখনই তদন্ত করা হবে না।#